ভালুকায় ‘কারেন্টের কাজ’-এর ফোনের পর নিখোঁজ, পরদিন পরিত্যক্ত ভিটায়… | আই নিউজ বিডি

ভালুকায় ‘কারেন্টের কাজ’-এর ফোনের পর নিখোঁজ, পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল মরদেহ

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
ভালুকায় ‘কারেন্টের কাজ’-এর ফোনের পর নিখোঁজ, পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল মরদেহ
ছবি: সংগৃহীত

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ওই এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাবাব সরকার ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ড্রাম ট্রাক চালক ছিলেন।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শাবাবের বাবা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে “কারেন্টের কাজ” সংক্রান্ত একটি ফোনকল আসে। এরপর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা সাইনবোর্ড এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।

নিহত শাবাব সরকার ভালুকা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকারের ছেলে ছিলেন।

শাবাব সরকারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,  
“শাবাব সরকারের নির্মম হত্যাকাণ্ড দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটি চক্রান্তের অংশ। দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এমন পৈশাচিক হামলার আশ্রয় নিচ্ছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

নেতৃদ্বয় নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভালুকা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ। তিনি বলেন, “এই ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

শাবাব সরকারের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন এবং রাজনৈতিক অঙ্গনে। একজন কর্মঠ যুবক যিনি নিজ পরিশ্রমে জীবন গড়ে তুলছিলেন, তাঁর এমন নৃশংস পরিণতি সমাজে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রত্যাশা থাকবে, দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 15 ভিউ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট অপরাধ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 13 ভিউ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ অপরাধ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 58 ভিউ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অপরাধ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 55 ভিউ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি অপরাধ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 35 ভিউ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 80 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 75 ভিউ