গত ৪ আগস্ট এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। বর্তমানে হাসপাতালটিতে শয্যার তুলনায় রোগী ভর্তি প্রায় ১৫৪ শতাংশ। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার রোগী। বগুড়াসহ আশপাশের ৮ জেলার বিপুলসংখ্যক মানুষ উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে আসেন।
শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এ পরিস্থিতিতে উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ৬০০ শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত বিদ্যমান জনবল দিয়েই সেবা কার্যক্রম চলবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করা হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট