বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও দুই… | আই নিউজ বিডি

বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও দুই আসামি আটক

****
Eidok-এ শেয়ার
বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও দুই আসামি আটক
ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাবেল আহমদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার থানাধীন ১১ নম্বর লাউতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গজারাই এলাকায় অভিযান চালিয়ে রাবেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ টিকরপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রাবেল আহমদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এ ঘটনায় রাবেল আহমদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নং-১৫, জিআর নং-১৮১, তারিখ ১৩ আগস্ট ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি আদিল হোসেন (৩২) ও আলম (৩১)-কে গ্রেপ্তার করা হয়। আদিল হোসেন কামারগ্রাম (নোয়াখানী) এলাকার মৃত ইউছুফ আলীর ছেলে এবং আলম লাউতা ইউনিয়নের জলঢুপ কমলাবাড়ী এলাকার মুজিবুর রহমান বলাইয়ের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অভিযানে সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের তদারকি ছিল বলে পুলিশ জানিয়েছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views