শরীয়তপুরে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে মাদকসেবীদের হত্যার মামলায় আসামীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১০ টায়, মানব বন্ধন অভিযান অনুষ্ঠিত হয়।..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে মাদকসেবীদের হত্যার মামলায় আসামীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১০ টায়, শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ঘন্টা ব্যপি মানব বন্ধন কর্মসূচী পালন করে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেছে মৃত লুৎফর রহমান রোমানের স্বজন ও এলাকাবাসী।

অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে স্বজনরা ও মামলার বাদীপক্ষ আইনজীবী জানায়, গত মার্চ মাসের ৩০ তারিখ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমান তার নির্মানধীন নিজ বাড়ির বাউন্ডারির মধ্যে মাদকসেবী মোঃ মনির হোসেন ও কবির হোসেন সহ ৪/ ৫ জনকেকে মাদক সেবনে বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করে মাদকসেবীরা।

ঘটনার সময় স্থানীয়রা হত্যাকারীদের মধ্যে ২ জনকে আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

উক্ত ঘটনায় ভেদরগঞ্জ থানায় হত্যার স্বিকার মৃত লুৎফর রহমান রোমানের ছোটভাই মোঃ রকিবুল হাসান মামলা দায়ের করেন। পুলিশ মামলায় ৩০২ ধারা দিয়ে মামলা গ্রহন বাদী রকিবুর হাসানকে অবহিত করলেও আদালতে মামলার কাগজে ওভার রাইট করে ৩০২ ধারাকে ৩০৪ এর (ক) ধারা রূপান্তরিত করে আদালতে প্রেরণ করে।

আসামীদের রিমান্ড না চাওয়ায় আদালত তাদের জামিনে মুক্তি দেয়। আসামীরা বাহিরে জামিনে থাকায নিরাপত্তা হীনতায ভুগছে বাদীসহ বাদীর পরিবার।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 78 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 48 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 31 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views