ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে… | আই নিউজ বিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে: এসপি তারিকুল ইসলাম ..

Md Abusayed avatar   
Md Abusayed
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে: এসপি তারিকুল ইসলাম ..
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে: এসপি তারিকুল ইসলাম ..
ছবি: সংগৃহীত
****

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে: এসপি তারিকুল ইসলাম 

 

মোঃ আবু সাইদ নওগাঁ প্রতিনিধি:

 

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলার সরকারি কৌঁসুলি (পিপি/জিপি) ও অন্যান্য আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা পরিচালনা, তদন্ত কার্যক্রম এবং পুলিশের সঙ্গে আইন কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় নওগাঁ জেলার পিপি ও এপিপিরা মামলার তদন্ত, সাক্ষী হাজিরা, কেস ডকেটসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। অপরদিকে, পুলিশ কর্মকর্তারা আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সরকারি কৌঁসুলিদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন। তিনি বলেন, বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে পুলিশ ও সরকারি কৌঁসুলিদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

জনগণের স্বার্থে ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Nema komentara


News Card Generator