ফরিদপুর

ফরিদপুর পৌরসভার গাড়ী চালককে মারধরের প্রতিবাদে, দুই বাজারের ময়লা অপসারণ বন্ধ

ফরিদপুর শহরের চকবাজার ও তিতুমীর বাজার এলাকার ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছেন পৌরসভার ময়লাবাহী ট্রাকের চালক ও শ্রমিকরা।..
Eidok-এ শেয়ার
ফরিদপুর পৌরসভার গাড়ী চালককে মারধরের প্রতিবাদে, দুই বাজারের ময়লা অপসারণ বন্ধ
ছবি: সংগৃহীত


 পৌরসভার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ট্রাকচালক সবুজ প্রামাণিককে মারধরের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে তারা এ সিদ্ধান্ত নেন। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ময়লা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
ফলে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে চকবাজার ও তিতুমীর বাজারসংলগ্ন ফলপট্টি, থানার মোড়, ডাচ্-বাংলা ব্যাংকের সামনের মোড়, ময়ড়া পট্টি ও আলীমুজ্জামান সেতু এলাকায় ময়লার স্তূপ জমতে শুরু করেছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে চকবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানোর সময় ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ময়লাবাহী ট্রাকের চালক সবুজ প্রামাণিক (২৮) মারধরের শিকার হন। পরে তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ফরিদপুর পৌরসভার কনজারভেন্সি বিভাগের পরিদর্শক বিকাশ দত্ত বলেন, চালককে মারধরের পর চালক ও শ্রমিকরা ময়লা পরিবহন বন্ধের সিদ্ধান্ত নেন। পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা অপসারণের অনুরোধ করলেও তারা সিদ্ধান্তে অনড় রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলার পর এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এজাহারভুক্ত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে ময়লা অপসারণ বন্ধ রাখার সিদ্ধান্তকে জনসেবা ব্যাহত করার শামিল বলে মন্তব্য করেছেন চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম কিবরিয়া স্বপন। তিনি বলেন, ঘটনায় মামলা হয়েছে, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু এর কারণে পৌরসভার সেবা বন্ধ থাকা কাম্য নয়।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ময়লা অপসারণ শুরু না হলে দুই বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ময়লার পরিমাণ আরও বাড়বে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড জেলার খবর চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 8 ভিউ বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন জেলার খবর বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 24 ভিউ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার খবর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 59 ভিউ লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার খবর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 50 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 93 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 41 ভিউ শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা জেলার খবর শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 ভিউ