শ্যামনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
শ্যামনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে মোঃ লুৎফর রহমান(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার(১২ আগষ্ট) সকালে উপজেলার শ্রীফলকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।  নিহত লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।  

স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার মন্ডল জানান,সকালে ধানের জমিতে বীজতলা বপনের কাজ করছিলেন এ অবস্থায় আকস্কিক বজ্রপাতে তার মৃত্যূ হয়।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

 

Комментариев нет


News Card Generator