চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।..
চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ..
বুধবার(১২ আগস্ট)বেলা সাড়ে ১১ টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে দৈনিক করতোয়ার চিরিরবন্দর প্রতিনিধির আয়োজনে করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালীর পূর্বে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফাতেহা তুজ জোহরা। 
 
দৈনিক করতোয়ার চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে চিরিরবন্দর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি এনামুল মবিন(সবুজ), করতোয়ার পাঠক মিজান উল আলম, মোকছেদ আলী, আনোয়ার হোসেন, মোঃ আরিফুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
 
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে রচনা, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। 
 
শেষে উপজেলা নির্বাহী অফিসার তাঁর পক্ষ থেকে উপস্থিত ২৫৪ জন ছাত্রীদের পরিচ্ছন্ন স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারী ন্যাপকিন প্রদান করেন।
 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator