রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আই নিউজ বিডি

রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের অন্যতম জনপ্রিয়  পত্রিকা দৈনিক করতোয়া-এর ৫১তম প্রত..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

 

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের অন্যতম জনপ্রিয়  পত্রিকা দৈনিক করতোয়া-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকালে রাণীশংকৈল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহম্মেদ, নুরুল হক, নোমান ।

বক্তব্যে দৈনিক করতোয়ার স্থানীয় প্রতিনিধি মো. বিপ্লব বলেন, হাঁটি হাঁটি পা পা করে দৈনিক করতোয়া আজ ৫১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সংবাদপত্রের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি তার পাঠকদের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের কথা আরও শক্তভাবে তুলে ধরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

বক্তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক এ কে আজাদ। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments 0

No comments found

Related News Articles

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Other নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 59 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Other সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Other সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Other শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Other গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Other ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Other সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views