ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগ: দুর্গাপুরে সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা বিদ্যুৎ নিশ্চিতে সোলার ইনভার্টার স্থাপন

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুর..
Eidok-এ শেয়ার
ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগ: দুর্গাপুরে সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা বিদ্যুৎ নিশ্চিতে সোলার ইনভার্টার স্থাপন
ছবি: সংগৃহীত

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসাসেবায় বিদ্যুৎ সংকটের দীর্ঘদিনের সমস্যা লাঘব হলো।

বুধবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল চত্বরে সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। অন্যদিকে তিনটি ইসিজি মেশিন প্রদানে আরও প্রায় ৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা শুভ দাস বলেন, আগে হাসপাতালে রোগী নিয়ে ভর্তি হলে বিদ্যুৎ চলে গেলে চরম দুর্দশার মধ্যে পড়তে হইতো। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হতো। এখন থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। বিদ্যুৎ চলে গেলেও এক সেকেন্ডের জন্য আলো ফ্যান বন্ধ হবে না। আমাদের এই বড় ভোগান্তি দূর করার জন্য আমরা ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, প্রথমে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যার কারণে বিদ্যুৎ চলে গেলে আমাদের ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা দিতে কষ্ট হতো। রোগীরাও অনেক ভোগান্তিতে পড়তো। আমাদের হাসপাতালে প্রায় ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার ইনভার্টার, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি এখন বিদ্যুৎ চলে গেলেও রোগীদের চিকিৎসাসেবা প্রদানে বড় ধরনের কোনো সমস্যা হবে না।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার ও ব্যাটারি এই প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ হাসপাতালে তিনটি ইসিজি মেশিনও দেওয়া হয়েছে। মূলত হাসপাতালের সেবার মান বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সামগ্রীর যে স্বল্পতা রয়েছে তা পূরণে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 142 ভিউ