মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার

****
Eidok-এ শেয়ার
মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার
ছবি: সংগৃহীত

২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মমুখী ক্যারিয়ার গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামের মিরসরাইয়ের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ‌কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করা হয় ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির আওতাধীন IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম। এতে কারিগরি শিক্ষার গুরুত্ব, বর্তমান ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যমে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

সেমিনারে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (IBIT) চট্টগ্রামের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান রিমন বড়ুয়া এবং সিভিল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মুনতাকিম হোসেন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও শিল্পখাতে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাঁরা আরও বলেন, এসএসসি পাসের পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করে কর্মজীবনে প্রবেশের পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগও গ্রহণ করতে পারে।

সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং কারিগরি শিক্ষায় ভর্তি ও ক্যারিয়ার গঠনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষা সম্পর্কে ইতিবাচক ধারণা ও আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল। সেমিনারটি সঞ্চালনা করেন IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের শিক্ষক মো. মুনতাকিম হোসেন।

আয়োজকরা জানান, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরতে এ ধরনের সচেতনতামূলক সেমিনার আয়োজন অব্যাহত থাকবে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Noticias del distrito সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Noticias del distrito মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Noticias del distrito কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Noticias del distrito ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views