কালাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, সমালোচনার ঝড়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, সমালোচনার ঝড়..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, সমালোচনার ঝড়..
কালাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, সমালোচনার ঝড়..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, সমালোচনার ঝড়

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ এবং ফলাফল প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এছাড়া নিয়োগে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি আওয়ামীলীগ রাজনৈতিক পরিবারের সদস্যকে সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন নিয়োগ বঞ্চিতরা।

অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে কালাই পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিনের ছেলে দুলাল হোসেন (আবেদন নং-১৯), কালাই পৌরসভায় মাস্টাররোলে ও আনসারে চাকরিরত এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক গোলাম রব্বানী(আবেদন নং-১২),কালাই ডায়াবেটিস হাসপাতালে কর্মরত সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার(স্যাকমো) পদে কর্মরত মৌসুমী আক্তার দিলরুবা(আবেদন নং-১১), উত্তীর্ণ হয়েছেন। অভিযোগকারীরা প্রশ্ন তোলেন যারা অন্য জায়গায় কাজ করেন তারা কিভাবে এই কাজে সময় দিবেন? যেখানে ফ্যামিলি কার্ডের শুমারির কাজে প্রতিদিন মাঠ পর্যায়ে ৮ ঘন্টা সময় দিতে হবে।

সবচেয়ে গুরুতর অভিযোগ, নির্বাচিতদের মধ্যে মাত্রাই ইউনিয়নের তারেক ইসলাম(আবেদন নং-৩৬২) ভাইভা পরীক্ষায় অংশগ্রহণই করেননি। অথচ ফলাফলে তার নাম এসেছে বলে অভিযোগ করেছেন নিয়োগ বঞ্চিতরা।

অভিযোগকারীদের দাবি, নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও পরীক্ষার নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এতে প্রকৃত যোগ্য ও বেকার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে তারা অভিযোগ করেন।স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

কালাই উপজেলা সমাজসেবা অফিসার ও ফ্যামিলি কার্ড শুমারির নির্বাচন কমিটির সদস্য সচিব মো: সাদিকুর রহমানের কাছে বক্তব্য নিতে গেলে তিনি তার অফিস সহকারী ফরিদুরের মাধ্যমে জানান তার পেটের সমস্যা,শরীর খারাপ লাগছে। তিনি একটু রেস্ট করবেন। দেখা করতে পারবেন না। আর ভাইভাতে উপস্থিত প্রার্থীদের তালিকার কথা বললে অফিস সহকারী ফরিদুল বলেন, স্যার ওইটা ইউএনও স্যারের কাছ থেকে নিতে বলেছেন।তিনি দিতে পারবেন না।
আর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ না করা ব্যক্তির বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য সমাজসেবা অফিসে যোগাযোগ করা হলে অফিস সহকারী ফরিদুল বলেন সবকাগজ পত্র ইউএনও স্যারের কাছে আছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার ও ফ্যামিলি কার্ড শুমারীর নির্বাচন কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মুঠোফোনে বলেন, যারা এক্সপার্ট তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। যেভাবে ভাইভা হয়েছে এবং ভাইভা ডেক্সে যারা ভালো করেছে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।




نظری یافت نشد


News Card Generator