সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠানে অভিযান,৬ লাখ টাকা জরিমানা | আই নিউজ বিডি

সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠানে অভিযান,৬ লাখ টাকা জরিমানা

অনিক ইসলাম নারায়ণগঞ্জ avatar   
অনিক ইসলাম নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠানে অভিযান,৬ লাখ টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠানে অভিযান,৬ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বৈশাখী ও শিকদার ডাইন নামে ২টি রেস্টুরেন্ট এবং ..

 

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে সোনারগাঁ কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করে পরে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন, পেশকার মোঃ বায়েজিদ, স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আজ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে তাদেরকে বিভিন্ন সরকারি বিধি অনুযায়ী ৬ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Inga kommentarer hittades


News Card Generator