লালমনিরহাট প্রতিনিধি:
১১ আগস্ট, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম।
মোবাইল কোর্ট সূত্র জানায়, অভিযানকালে নিয়ম বহির্ভূত সার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে সর্বমোট ১৩,০০০/- (তেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানে আদিতমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সালাম নিরব উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।
তিনি আরও জানান কৃত্রিম সংকট রোধ ও কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট