সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের উদ্যোগ: বিতর্ক ও প্রতিযোগিতা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের উদ্যোগ: বিতর্ক ও প্রতিযোগিতা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের উদ্যোগ: বিতর্ক ও প্রতিযোগিতা অনুষ্ঠিত..
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের উদ্যোগ: বিতর্ক ও প্রতিযোগিতা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

দুর্নীতি বিরোধী চেতনা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার বিকাশ ঘটানো। 

মঙ্গলবার (১১ আগস্ট '২৬) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। 

তিনি বলেন, "সভ্যতার সূচনা থেকেই দুর্নীতি আমাদের সমাজে প্রভাব বিস্তার করেছে। দুর্নীতির মূল কারণ হচ্ছে মানুষের লোভ। এই লোভের কারণে মানুষ দুর্নীতির পথে পা বাড়ায়। যখন নৈতিকতার বিকাশ ঘটবে তখনই দুর্নীতি থেকে মুক্ত হওয়া সম্ভব হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, এনডিসি নাফিউল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী, প্রভাষক ওমর ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল 'দুর্নীতি বিরোধী পদক্ষেপ: সরকারের দায়বদ্ধতাই বেশি।' বিতর্কে পক্ষে অংশগ্রহণ করে বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশগ্রহণ করে বাকাল মাধ্যমিক বিদ্যালয়। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান এবং সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ রেজাউল করিম।

বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।

এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা বাড়ানো সম্ভব, যা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে। সমাজের প্রতিটি স্তরে এমন সচেতনতা বৃদ্ধি পেলে দুর্নীতি প্রতিরোধ করা অনেক সহজ হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator