ফরিদপুর

ফরিদপুরের পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুল ও অভিনন্দনপত্র দিয়ে নবনিযুক্ত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানানো হয়।..
Condividi su Eidok
ফরিদপুরের পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
Foto: archivio

 

মতবিনিময় সভায় ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের অসংগতি, অপরাধ ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

এ সময় রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের আহ্বায়ক শফিউল মঞ্জুর ফরিদ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

রিপোর্টার্স ক্লাব নগরকান্দার আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে অপরাধ, অনিয়ম ও জনদুর্ভোগের তথ্য তুলে ধরে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর হয়। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময়কালে ফরিদপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক শফিউল মঞ্জুর ফরিদ, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. রুবেল চোকদার, সদস্য নজরুল শেখ, শেখ শাহজাহান, রেজাউল করিম বাবলু, মামুন রহমান ও বিশ্বনাথসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক আস্থা ও পেশাগত সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato