গোবিপ্রবি’তে বাংলা নববর্ষ বরণ | আই নিউজ বিডি

গোবিপ্রবি’তে বাংলা নববর্ষ বরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদ্যাপনের উদ্যাপন..
Eidok-এ শেয়ার
গোবিপ্রবি’তে বাংলা নববর্ষ বরণ
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।

বাংলা নববর্ষ - ১৪৩২ বরণ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল '২৫) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। কুলা-চালুন, শখের হাঁড়ি, কলসি ও তালপাখা হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে নির্মিত ফটোফ্রেমের সামনে ছবি উঠিয়ে আনন্দ উদ্যাপন করা হয়।

এ সময় বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে দই, চিড়া, মুড়ি, রসগোল্লা, সাজ-বাতাসা, গজা, নকুলদানা ও দানা মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও উৎসবের অংশ হিসেবে ক্যাম্পাসে আলপনা করা হয়।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, পহেলা বৈশাখ বাঙালিদের কাছে অনেক বেশি আনন্দের। এবারের বৈশাখ আরো বেশি আনন্দের। কারণ আমরা ফ্যাসিস্ট মুক্ত সময়ে, ফ্যাসিস্ট মুক্ত সমাজে এই উদ্যাপন করতে পারছি। একই সাথে একটা কষ্টের জায়গাও রয়েছে। কেননা আমরা যখন নববর্ষ বরণ করছি, তখন ফিলিস্তিনের মানুষ নিষ্ঠুরভাবে গণহত্যার শিকার হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি।    


অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views