নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর পর মায়ের মৃত্যু | আই নিউজ বিডি

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর পর মায়ের মৃত্যু 

অনিক ইসলাম নারায়ণগঞ্জ avatar   
অনিক ইসলাম নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর পর মায়ের মৃত্যু 
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর পর মায়ের মৃত্যু 
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় লাইনের লিকেজ থেকে জমা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ শিশুর পর তার মা বিউটিও মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্..

 

তিনি বলেন, বিউটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছেল।

গত শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটির ৮ বছর বয়সী শিশু সন্তান মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক।

স্ত্রী ও সন্তানের মৃত্যু হলেও একই হাসপাতালে শরীরের ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন রাজমিস্ত্রি মাইদুল। ২৪ বছর বয়সী এ ব্যক্তিরও অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান।

গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন এ পরিবারের তিন সদস্য।

তাদের গ্রামের বাড়ি নাটোরে, তবে কাজের সুবাদে এক বছর ধরে বন্দরের টিনের ঘরটিতে ভাড়া থাকছিলেন।

ঘটনার দিন প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, টিনের ভাড়াবাড়িতে থাকতেন পরিবারটি। তাদের ঘরের পাশেই রান্নাঘর। রান্নাঘরে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে।

没有找到评论


News Card Generator