সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট (রবিবার) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “কেবলমাত্র পুথিগত বিদ্যা দিয়ে পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।