সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত
রোববার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন এ রায় ঘোষণা করেন।..

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন এবং রংপুর জেলার কোতোয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন। দুটি মামলায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত একই ধরনের শাস্তি ঘোষণা করেন।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে শরিফুল ইসলাম বুলেনকে আটক করে। পরে তার তল্লাশি চালিয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় উপপরিদর্শক (এসআই) ফারুক সরকার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ রংপুর জেলার সোহেল রানা সুমনকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় চেতনানাশক ইনজেকশন জব্দ করা হয়।

তদন্ত শেষে দুটি মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।

לא נמצאו הערות


News Card Generator