উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার..

Juwel Hossain avatar   
Juwel Hossain
উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার..
উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র মাদকবিরোধী কঠোর দিকনির্দেশনা দেওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে এক সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শনিবার (০৮ আগস্ট) সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক ও ঝটিকা অভিযান চালানো হয়। এতে মাদক কারবারি মেজবাউল হক হাবিবকে ১১ পিস ইয়াবাসহ এবং আব্দুস সালাম ও ওয়াজকুরুনী নামের অপর দুই মাদক ব্যবসায়ীকে ৯ পিস ইয়াবা ও নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযান সম্পর্কে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী সমাজের সার্বিক সহযোগিতা এবং পুলিশের সর্বাত্মক সক্রিয় ভূমিকার মাধ্যমে খুব দ্রুতই উল্লাপাড়াকে সম্পূর্ণ মাদক কারবারিমুক্ত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Geen reacties gevonden


News Card Generator