মোংলায় পৌর যুবলীগ সভাপতির মৃত্যুতে শোকের ছায়া | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোংলায় পৌর যুবলীগ সভাপতির মৃত্যুতে শোকের ছায়া

Ali azim avatar   
Ali azim
মোংলায় পৌর যুবলীগ সভাপতির মৃত্যুতে শোকের ছায়া
মোংলায় পৌর যুবলীগ সভাপতির মৃত্যুতে শোকের ছায়া
ছবি: সংগৃহীত
****

মোংলা পৌর যুবলীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার প্যানেল মেয়র এস এম কবির হোসেন (৫০) ক্যান্সারে আক্রান্ত ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৯ আগষ্ট) ভোররাত ৪টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা নেন।

মৃত এস এম কবির হোসেন'র অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বন্ধুমহল। তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এস এম কবির হোসেন'র মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শোকের মাতম চলছে। বন্ধুবান্ধব রাজনীতিক নেতাকর্মীসহ সকলে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের মাধ্যমে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ বাদ জোহর কুমারখালী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Ingen kommentarer fundet


News Card Generator