কালাইয়ে ইউএনও'র মতবিনিময় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে ইউএনও'র মতবিনিময়

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে ইউএনও'র মতবিনিময়
কালাইয়ে ইউএনও'র মতবিনিময়
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে ইউএনও'র মতবিনিময়

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সঞ্চালনা ছিকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, আইনশৃঙ্খলা বাহিনীর এসআই তোফায়েল আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির তাইফুর ইসলাম ফিতা, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম পাভেল, সহ-সভাপতি মিজানুর রহমান, কালাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান এবং কালাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কালাই উপজেলার উন্নয়ন ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এ জন্য পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator