বিজিবির পৃথক ৪টি অভিযানে বোচাগঞ্জ, পীরগঞ্জ ও হরিপুর সীমান্তে মদ উদ্ধার

বিজিবির পৃথক ৪টি অভিযানে বোচাগঞ্জ, পীরগঞ্জ ও হরিপুর সীমান্তে মদ উদ্ধার
Eidok'ta paylaş
বিজিবির পৃথক ৪টি অভিযানে বোচাগঞ্জ, পীরগঞ্জ ও হরিপুর সীমান্তে মদ উদ্ধার
Fotoğraf: derleme

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ও দেশি মদ উদ্ধার করেছে। গত শনিবার (০৮ আগস্ট) দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট বিকেলে পরমেশ্বরপুর বিওপি'র একটি দল দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার চালানদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৩১/৬-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপি ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় একাধিক সফল অভিযান চালায়:
দানাজপুর বিওপি রাত ৮:৩২ মিনিটে পীরগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম সীমান্ত এলাকা থেকে ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করে।চান্দুরিয়া বিওপিরাত ১০:৫০ মিনিটে পীরগঞ্জ উপজেলার আমিরপাড়া এলাকা থেকে ৩৩ বোতল দেশি মদ জব্দ করে।মশালগাঁও বিওপি রাত ১১:০০ মিনিটে হরিপুর উপজেলার ভগোবানপুর এলাকা থেকে ৫২ বোতল দেশি মদ উদ্ধার করে।উদ্ধারকৃত ১১ বোতল ভারতীয় মদ এবং ২৭৭ বোতল দেশি মদের মোট আনুমানিক সিজার মূল্য ৯৯,৬০০ (নিরানব্বই হাজার ছয়শত) টাকা। উদ্ধারকৃত সমস্ত মাদকদ্রব্যই মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন , দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত İlçe Haberleri মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ İlçe Haberleri নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা İlçe Haberleri প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন İlçe Haberleri মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ İlçe Haberleri ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা İlçe Haberleri হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী İlçe Haberleri জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views