কামারখন্দে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা
কামারখন্দে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

"জীবনকে ভালোবাসুন মাদককে না বলুন সুস্থ্য সুন্দর জীবন " এ প্রতিপাদ্যকে সমানে রেখে একটি সুন্দর সমাজ গঠনের  লক্ষ্যে আদর্শ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার  বড়ধুল হাট চত্বরে আদর্শ মানবিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে বড়ধুল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক এস.এম আব্দুল আলীম সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ  কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সহকারী কর্মকর্তা  মো. আব্দুল্লাহ আল কায়েস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সহ সভাপতি মো. আব্দুল বারী, সাবেক সাধারণ  সম্পাদক মো. রেজাত রাব্বি উথান, যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভু নাথ দাস, কামারখন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাশমত আলী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম, আদর্শ মানবিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator