তাড়াশ থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মোঃ ইমাম জাফর | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তাড়াশ থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মোঃ ইমাম জাফর

Juwel Hossain avatar   
Juwel Hossain
তাড়াশ থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মোঃ ইমাম জাফর
তাড়াশ থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মোঃ ইমাম জাফর
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের তাড়াশ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ ইমাম জাফর। গত ০৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।

​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন ওসি মোঃ ইমাম জাফর জানান, তাড়াশ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং অপরাধ দমন করা তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​তিনি বলেন, "তাড়াশ থানাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে ও দুর্নীতিমুক্ত রাখতে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো প্রকার হয়রানি ছাড়া নির্ভয়ে ও নির্বিঘ্নে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা হবে।"

​থানার আইনি সেবা আরও গতিশীল করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাড়াশ থানা এলাকার সর্বস্তরের জনগণ, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

Nema komentara


News Card Generator