২০ কোটি টাকায় শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন পূর্ব-পশ্চিম বগুড়ার যোগাযোগে নতুন দিগন্ত!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

২০ কোটি টাকায় শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন পূর্ব-পশ্চিম বগুড়ার যোগাযোগে নতুন দিগন্ত!..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
২০ কোটি টাকায় শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন পূর্ব-পশ্চিম বগুড়ার যোগাযোগে নতুন দিগন্ত!..
২০ কোটি টাকায় শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন পূর্ব-পশ্চিম বগুড়ার যোগাযোগে নতুন দিগন্ত!..
ছবি: সংগৃহীত
বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।..

বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সেতুটি চালু হওয়ায় সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছানো সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, শাহ ফতেহ আলী সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়—এটি বগুড়ার পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator