সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে বাসচালকসহ নিহত দুই ও আহত ১০ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে বাসচালকসহ নিহত দুই ও আহত ১০

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে বাসচালকসহ নিহত দুই ও আহত ১০
সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে বাসচালকসহ নিহত দুই ও আহত ১০
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারব্রিজ এলাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন।..

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারব্রিজ এলাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকা ওভারব্রিজের নিচ দিয়ে মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আমিরুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator