সাংবাদিক নাদিম হত্যা নিয়ে ক্ষোভ, চার্জশিটে বাদ পড়াদের অন্তর্ভুক্তির… | আই নিউজ বিডি

সাংবাদিক নাদিম হত্যা নিয়ে ক্ষোভ, চার্জশিটে বাদ পড়াদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

 জামালপুর প্রতিনিধি আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাদ পড়া আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তি এবং হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ..
Eidok-এ শেয়ার
সাংবাদিক নাদিম হত্যা নিয়ে ক্ষোভ, চার্জশিটে বাদ পড়াদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

 জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক কাফি পারভেজ, বজলুর রহমান, সৈয়দ শওকত জামান, নিহত সাংবাদিক নাদিমের বাবা আবদুল করিম, স্ত্রী মনিরা বেগম ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর। বক্তারা বলেন, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত ও চার্জশিট নিয়ে পরিবার ও সাংবাদিক সমাজের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ রয়েছে, মামলার তিন দফা চার্জশিটে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এতে প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে থাকার সুযোগ পাচ্ছেন। বক্তারা আরও বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পূর্ণাঙ্গ চার্জশিট দিতে হবে। একই সঙ্গে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাতসহ হত্যাকাণ্ডে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় জামালপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ