"আমি এই এলাকার মানুষ, এলাকার প্রতি আমার টান আছে। অবশ্যই এই এলাকার… | আই নিউজ বিডি

"আমি এই এলাকার মানুষ, এলাকার প্রতি আমার টান আছে। অবশ্যই এই এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে আমার চেষ্টা অব্যাহত থাকবে"-পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহ

রমনা নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পঞ্চগড় ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন," আমি এই এলাকার মানুষ, এলাকার প্রতি আমার টান আছে। অবশ্যই এই..
Eidok-এ শেয়ার
"আমি এই এলাকার মানুষ, এলাকার প্রতি আমার টান আছে। অবশ্যই এই এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে আমার চেষ্টা অব্যাহত থাকবে"-পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহ
ছবি: সংগৃহীত

 

নাজমুল হুদা পারভেজ (চিলমারী) কুড়িগ্রাম:

আজ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসেছেন। রমনা নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পঞ্চগড় ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন," আমি এই এলাকার মানুষ, এলাকার প্রতি আমার টান আছে। অবশ্যই এই এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আজ তিনি কুড়িগ্রাম এবং গাইবান্ধার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন। তিনি আরো বলেন, কুড়িগ্রামে আগামী দিনে এখানে সে ভাবেই বাঁধ নির্মাণ করা হবে,  যা টেকসই হবে এবং সুদূরপ্রসারী সুবিধা দেবে। এই লক্ষ্যে দুটি প্রকল্প হাতে নিয়েছেন বর্তমান সরকার। সেই প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের জন্যই তিনি এসেছেন বলে জানান । চিলমারী শুধু নয়, রাজিবপুর রৌমারী সহ গোটা এলাকার নদী ভাঙ্গন রোধ করতে এবং এখানকার মানুষের জমা জমি, ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা,কলেজ এর অবকাঠামোসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের অবকাঠামো, মসজিদ, মন্দির শ্মশান ঘাট যাতে নদীতে বিলীন হয়ে না যায়, সেই লক্ষ্যে বর্তমান তারেক রহমানের সরকার যে সকল প্রকল্প হাতে নিয়েছেন, সেই প্রকল্প গুলোর কাজ কত দ্রুত সম্পন্ন করা যায়- সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মোতাবেক, স্থানীয় এমপি, কুড়িগ্রামের দায়িত্বে থাকা নারী এমপি, কুড়িগ্রামের ডিসি, পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের নিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে জানান। তিনি আরো বলেন, ইতোমধ্যে একশত ভাঙ্গন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। সেই কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে।পরিদর্শনকালে কোন নতুন ভাংঙ্গন কবলিত এলাকা চোখে পড়লে সেখানে জরুরি ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে তিনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়ে যাবেন মর্মে জানান।

সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে তিনি কুড়িগ্রামে চিলমারীর আসেন। সকাল ১১ঃ৪৫ মিনিটে প্রতিমন্ত্রী উপজেলার রমনা নৌঘাট পরিদর্শন করার পর স্পিড বোর্ড যোগে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত উপজেলার কাঁচকোল এলাকা পরিদর্শন করেন। এরপর পরি তিনি উলিপুর উপজেলার নামাজের চর ও রৌমারী উপজেলার সুখেরবাতি ও রাজিবপুর উপজেলার কোদালকাঠির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে চলে যান।  নদীপথেই তিনি গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র যমুনা নদীর বাম তীরে সদর উপজেলার চিথুলিয়া-দিগর , ফুলছড়ি উপজেলার জিগাবাড়ি ও ডান তীরে ফুলছড়ি উপজেলার উড়িয়ায় যমুনা নদী টেকসই প্রকল্প-১ এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও লাল চামার এলাকা পরিদর্শন শেষে পুনরায় চিলমারী রমনা নৌবন্দরে ফিরে এসে, সেখান থেকেই সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে বিকেলে রওনা দেওয়ার কথা রয়েছে।

Komentari 0

Nema komentara

povezani članci

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 71 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views