নাজমুল হুদা পারভেজ, চিলমারী (কুড়িগ্রাম):
আজ (৮ আগষ্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ চিলমারী সফরে আসছেন।
সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে তিনি কুড়িগ্রামে চিলমারীর উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ১১ঃ৪৫ মিনিটে প্রতিমন্ত্রী উপজেলার রমনা নৌঘাট পরিদর্শন করবেন। এরপর তিনি স্পিড বোর্ড যোগে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত উপজেলার কাঁচকোল এলাকা পরিদর্শন করবেন। এরপর পরি তিনি উলিপুর উপজেলার নামাজের চর ও রৌমারী উপজেলার সুখেরবাতি ও রাজিবপুর উপজেলার কোদালকাঠির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন। এরপর পরপরই নদীপথে তিনি গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র যমুনা নদীর বাম তীরে সদর উপজেলার চিথুলিয়া-দিগর , ফুলছড়ি উপজেলার জিগাবাড়ি ও ডান তীরে ফুলছড়ি উপজেলার উড়িয়ায় যমুনা নদী টেকসই প্রকল্প-১ এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও লাল চামার এলাকা পরিদর্শন শেষে পুনরায় চিলমারী রমনা নৌবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকেই সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে বিকেলে রওনা দেওয়ার কথা রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0