কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজা আটক | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজা আটক

****
Eidok-এ শেয়ার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে  ১৬ কেজি গাঁজা আটক
ছবি: সংগৃহীত

‎‎গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। তবে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
‎
‎বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ষোলরশি ও বড় ছয়সূতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎আটক ব্যক্তি হলেন ভৈরব থেকে আসা সিএনজির যাত্রী মো. সজিব মিয়া (৩৫)। পালিয়ে যাওয়া সিএনজিচালকের নাম মো. জিলানী মিয়া (৩৪)। তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
‎
‎জানা যায়, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে থাকা অবস্থায় কুলিয়ারচর থানার একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ভৈরব থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা ময়মনসিংহে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ উপজেলার ষোলরশি কবরস্থানসংলগ্ন সড়কে অবস্থান নেয়।
‎
‎সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত ছয়সূতীর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে বড় ছয়সূতী এলাকার আরব আলী চক বাজারে সিএনজিটি রেখে চালক ও এক যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন সজিব মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও চালক জিলানী মিয়া পালিয়ে যান।
‎
‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজির পেছনের অংশ তল্লাশি করে আটটি পুটলায় রাখা মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কিশোরগঞ্জ-থ ১১-০৫১৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 ভিউ