কালাই পৌর-মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কালাই পৌরসভার মেয়র প্রার্থীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) বিকাল ৫ টায় কালাই বাসষ্ট্যান্ড চত্ত্বরে এ কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশ ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কালাই পৌরসভার মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর আহবায়ক এ্যাড. নাফিউৎ জামান তালুকদার ডলারসহ আরো অনেকে।
কর্মী সমাবেশে মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদার বলেন, ভোটার ভাই আপনারা ও দল যদি আমাকে সমর্থন দেন এবং আমি যদি আল্লাহর রহমতে মেয়র নির্বাচিত হতে পারি তাহলে এই কালাই পৌরসভাকে মাদকমুক্ত করা হবে এবং কালাই পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
কালাই পৌর-মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাই পৌর-মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ..
ছবি: সংগৃহীত
Walang nakitang komento