নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে বড়তারা ইউনিয়নের নির্বাচনী মাঠ। সেই মাঠে গণসংযোগ, কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করছেন বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম মাস্টার। মানুষের দোরগোড়ায় পৌঁছে তিনি উন্নয়ন, সুশাসন ও জনসেবার প্রত্যয় ব্যক্ত করছেন; আর ভোটারদের কাছে চাইছেন দোয়া ও সমর্থন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় পাঠানপাড়া বাজারে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন হালিম মাস্টার। দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, পথচারীদের হাতে তুলে দেন নির্বাচনী লিফলেট এবং সবার কাছে নিজের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। তাঁর উপস্থিতিতে বাজারজুড়ে তৈরি হয় প্রাণচঞ্চল পরিবেশ।
সংক্ষিপ্ত বক্তব্যে হালিম মাস্টার বলেন, "জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে বড়তারা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।"
গণসংযোগে বড়তারা ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের প্রতিটি গ্রাম, হাট ও বাজারে ধারাবাহিকভাবে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। মানুষের ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা আশাবাদী।
বড়তারায় জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী হালিম মাস্টার, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বড়তারায় জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী হালিম মাস্টার, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা..
ছবি: সংগৃহীত
لم يتم العثور على تعليقات