বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান | আই নিউজ বিডি

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান..
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।..

 

 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যগাঁথা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই শালদুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা প্রতিটি শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাতৃদুগ্ধপান মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাতৃদুগ্ধপান সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. খন্দকার মাহবুবা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাহ উদ্দিন ডলার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator