সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার সাইফুল… | আই নিউজ বিডি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার সাইফুল ইসলাম

****
Eidok-এ শেয়ার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সীবাড়ি নিবাসী মৃত সামিউদ্দিনের বড় ছেলে বিশিষ্ট টিকাকার মোহাম্মদ সাইফুল ইসলাম (সোহরাব) সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহী রাজিউন)। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে একই দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল ও ছাত্রদল সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ মারাত্মক আহত হয়ে বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, গতকাল পাঁচজন সিলেটে ঘুরতে গিয়েছিলো, বাড়ি ফেরার পথে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঠিকাদার সাইফুল ইসলাম সোহরাব ইন্তেকাল করেন। এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ গুরুতর আহত হয়েছেন। তাঁরা এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও জানা যায়, এ ঘটনায় নয়জন নিহতের ঘটনা ও ২৫ জন আহত হয়েছেন। 

মোহাম্মদ সাইফুল ইসলাম সোহরাব সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, ভৈরব -কুলিয়ারচর এর সংসদ সদস্য,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। ও কুলিয়ারচর উপজেলা জাতীয়তাবাদী দল এর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 Views