সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার সাইফুল… | আই নিউজ বিডি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার সাইফুল ইসলাম

****
Eidok-এ শেয়ার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সীবাড়ি নিবাসী মৃত সামিউদ্দিনের বড় ছেলে বিশিষ্ট টিকাকার মোহাম্মদ সাইফুল ইসলাম (সোহরাব) সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহী রাজিউন)। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে একই দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল ও ছাত্রদল সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ মারাত্মক আহত হয়ে বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, গতকাল পাঁচজন সিলেটে ঘুরতে গিয়েছিলো, বাড়ি ফেরার পথে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঠিকাদার সাইফুল ইসলাম সোহরাব ইন্তেকাল করেন। এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ গুরুতর আহত হয়েছেন। তাঁরা এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও জানা যায়, এ ঘটনায় নয়জন নিহতের ঘটনা ও ২৫ জন আহত হয়েছেন। 

মোহাম্মদ সাইফুল ইসলাম সোহরাব সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, ভৈরব -কুলিয়ারচর এর সংসদ সদস্য,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। ও কুলিয়ারচর উপজেলা জাতীয়তাবাদী দল এর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 42 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 59 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 ভিউ