জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’-এর স্টাফ রিপোর্টার হলেন মাগুরার সাংবাদিক… | আই নিউজ বিডি

মাগুরা

জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’-এর স্টাফ রিপোর্টার হলেন মাগুরার সাংবাদিক মিরাজ আহমেদ

****
Eidok-এ শেয়ার
জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’-এর স্টাফ রিপোর্টার হলেন মাগুরার সাংবাদিক মিরাজ আহমেদ
ছবি: সংগৃহীত

 


মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরার তরুণ সাংবাদিক মিরাজ আহমেদ জাতীয় দৈনিক আমার সংবাদ-এর স্টাফ রিপোর্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. আবু হাশেম রেজা স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে এ তথ্য জানানো হয়। প্রত্যয়নপত্র অনুযায়ী,১ আগস্ট ২০২৬ থেকে তিনি পত্রিকাটির স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

দীর্ঘদিন ধরে মাগুরার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়,উন্নয়ন কর্মকাণ্ড,সামাজিক সমস্যা, শিক্ষা,স্বাস্থ্য এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন মিরাজ আহমেদ। মাঠপর্যায়ে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি পাঠক এবং স্থানীয় সচেতন মহলের কাছে পরিচিতি লাভ করেছেন।প্রত্যয়নপত্রে তাঁর পেশাগত সুনাম ও কর্মদক্ষতার প্রশংসা করা হয়েছে এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়েছে। এ স্বীকৃতিকে মাগুরার সাংবাদিকতা অঙ্গনের জন্যও একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সহকর্মীরা।মিরাজ আহমেদ বলেন, “সাংবাদিকতা আমার কাছে মানুষের কথা তুলে ধরার একটি দায়িত্ব। জাতীয় পর্যায়ের একটি সংবাদমাধ্যমে কাজের সুযোগ পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল। বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যেতে চাই।”স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মিরাজ আহমেদ মাগুরার সমস্যা,সম্ভাবনা ও জনমানুষের প্রত্যাশার বিষয়গুলো আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে সক্ষম হবেন।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Lainnya সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Lainnya সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Lainnya শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Lainnya গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Lainnya ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Lainnya সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views