কামারখন্দে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরণ করলেন- সাবেক এমপি রুমানা মাহমুদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরণ করলেন- সাবেক এমপি রুমানা মাহমুদ..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরণ করলেন- সাবেক এমপি রুমানা মাহমুদ..
কামারখন্দে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরণ করলেন- সাবেক এমপি রুমানা মাহমুদ..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।

বৃহস্পতিবার (০৬ আগষ্ট ২০২৬) সকাল ১১ টায় মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়। কাডেমিক ভবন ভিত্তিপ্রস্তর স্হাপন শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয় ও খোকন মেমোরিয়াল হসপিটাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এই সময় সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন যুগ্ম-সচিব মোঃ শাহ আলম টুকু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, খোকন মেমোরিয়াল হসপিটালের নির্বাহী পরিচালক সারোয়াত আহমেদ, পরিচালক মাহীর দাইয়ান,কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহ সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সম্ভুনাথ দাস, জামতৈল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সোহেল মাহমুদ খান,কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাহমুদুল হাসান, কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম,উপজেলা কামারখন্দ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আহমেদ,মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও খোকন মেমোরিয়াল হসপিটালের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Aucun commentaire trouvé


News Card Generator