ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত | আই নিউজ বিডি

ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
Eidok-এ শেয়ার
ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছবি: সংগৃহীত

 

ইমরান প্রধান ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 

 

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার বিকেলে রানীগঞ্জ বাজার উপজেলা বিএনপি দলীয় কার্যালয় হতে র‍্যালিটি বের হয়ে দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে রানীগঞ্জ বাজারের বিন্যাগাড়ি মোড় এক পথসভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপজেলা বিএনপি'র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু ও মোখলেছুর রহমান, সাবেক সভাপতি মো.সারোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন প্রমুখ।

 

এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন פוליטיקה সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 127 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন פוליטיקה আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ פוליטיקה কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 71 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম פוליטיקה যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 104 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট פוליטיקה কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির פוליטיקה ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী פוליטיקה গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 Views