জুলাই শহিদদের স্মরণে কালাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জুলাই শহিদদের স্মরণে কালাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
জুলাই শহিদদের স্মরণে কালাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ..
জুলাই শহিদদের স্মরণে কালাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ..
ছবি: সংগৃহীত
****

জুলাই শহিদদের স্মরণে কালাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন মণ্ডল, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এবং কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জুলাই শহিদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল।

এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

לא נמצאו הערות


News Card Generator