মাদকের বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযানে জুলাই মাসে গ্রেপ্তার-৩২, উদ্ধার ২২৩ পিস ট্যাপেন্টাডল
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে জুলাই/২৬ মাস জুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৩২ জনকে গ্রেপ্তার ও ২২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন মাদকব্যবসায়ী এবং ২১জন মাদকসেবী রয়েছেন।
বুধবার (৫ আগষ্ট ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ১১ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১০টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে আটক ২১ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তি প্রদান করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কালাই থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
মাদকের বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযানে জুলাই মাসে গ্রেপ্তার-৩২, উদ্ধার ২২৩ পিস ট্যাপেন্টাডল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মাদকের বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযানে জুলাই মাসে গ্রেপ্তার-৩২, উদ্ধার ২২৩ পিস ট্যাপেন্টাডল..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি