খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন | আই নিউজ বিডি

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দিনাজপুরের খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
ছবি: সংগৃহীত

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, জাতীয় ইতিহাস ও স্বাধীনতার চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানলে দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ আরও বাড়বে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, জুলাই আন্দোলনের খানসামা উপজেলার মুখপাত্র আবির রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views