বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়..
বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়..
ছবি: সংগৃহীত
সড়ক নিরাপত্তা, ট্রাফিক শৃঙ্খলা ও যাত্রীসেবার মান উন্নয়নে বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..

 

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

সভায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, ট্রাফিক আইন শতভাগ মেনে চলা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধ, চালকদের ডোপ টেস্ট এবং পরিবহন খাতে চাঁদাবাজি কঠোরভাবে দমনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator