মুকসুদপুরে ৮ নেতার আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে… | আই নিউজ বিডি

মুকসুদপুরে ৮ নেতার আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ প্রতিনিধি
Eidok-এ শেয়ার
মুকসুদপুরে ৮ নেতার আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা
ছবি: সংগৃহীত

মুকসুদপুরে ৮ নেতার আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতা দলীয় সকল পদ পদবি,সদস্যপদ এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) এক লিখিত ঘোষণায় তারা জানান,দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত সিদ্ধান্তে তারা দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। লিখিত ঘোষণায় তারা বলেন, আজ ৪ আগস্ট ২০২৬ তারিখ থেকে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সদস্যপদসহ দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি গ্রহণ করছি। একই সঙ্গে আমরা ঘোষণা করছি যে, আজ থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করব না।
পদত্যাগকারীরা হলেন—বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের  সহ-সভাপতি সমীর কুমার বিশ্বাস ও শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিন্টু রায়, বহুগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য বিপুল বাইন ও পলাশ বালা,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস,কোষাধ্যক্ষ মিহির কুমার দাস এবং ৭নং ওয়ার্ডের সদস্য বিকাশ বালা ও খান্দারপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি হরপ্রসাদ বালা।
সংবাদ সম্মেলনে তারা জানান, ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও বিরত থাকবেন।

Mga komento 0

Walang nakitang komento