বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত..

MD MEHEDI MRIDHA avatar   
MD MEHEDI MRIDHA
বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত..
বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত..
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) সোনামনি প্রকল্পের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। স্বাগত বক্তব্য ও সোনামনি প্রকল্পের কার্যক্রম ও পানিতে ডুবা প্রতিরোধ দিবস সম্পর্কে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন সিআইপিআরবি এর গবেষণা ব্যবস্থাপক নোটন দত্ত চন্দ্র। তিনি বলেন, বিশে^ প্রতি বছর পানিতে ডুবে অন্তত তিন লাখ মানুষের মৃত্যু ঘটে। যার মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশি এবং বাংলাদেশে মারা যায় বছরে ১৮ হাজার ৬০০ জন। যার মধ্যে পাঁচ বছর বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ১৫০ জন। এর মধ্যে ৮০ শতাংশের মৃত্যু ঘটে পুকুরে ডুবে। পুকুরে, ডোবা কিংবা জলাশয়ে ডুবে সবচেয়ে বেশি সংখ্যক শিশুর মৃত্যু ঘটে বরিশাল বিভাগে। যখন মায়েরা গৃহস্থালী কাজকর্মে ব্যস্ত থাকেন সেই সময় অর্থাৎ সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত সময়ের মধ্যেই বেশি মৃত্যুর ঘটনা ঘটে। এই মৃত্যু প্রতিরোধে কিংবা ডুবি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া শিশুদের প্রাথমিক চিকিৎসা, শিশুদের সাঁতার কাটা শেখানো, অপচিকিৎসা বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, দ্রুত হাসপাতালে পৌছানোসহ দিবাযত্ন কেন্দ্র আঁচলে শিশুদের সুরক্ষার সকল দিক উপস্থাপনায় তুলে আনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর এইচসিডি বিশেষজ্ঞ মির্জা সিবাত রওশন, স্বাস্থ্য অর্থনীতি মো: মাহবুব হাসান।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণমাধ্যম কর্মী মিলন কর্মকার রাজু, স্থপতি ইয়াকুব খান, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, মাহমুদুল হাসান সুজন মোল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, কলাপাড়া থানার এসআই জাকির হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই আলোচনা সভায় অংশ নেন

।

 

コメントがありません


News Card Generator