ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ফারাবাড়ী গ্রামের বাসিন্দা ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা ভাতাপ্রাপ্ত সদস্য মোছাঃ হাসিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সরকারের বীরাঙ্গনা ভাতা পেয়ে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম চলমান রয়েছে। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বীরাঙ্গনা হাসিনা বেগমের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0