পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপনে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপনে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপনে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ..
পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপনে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ..
ছবি: সংগৃহীত
পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপনে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ..

পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপনে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১২১ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু।

বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ ১২০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরেন। তারা আগামী পুনর্মিলনী ও ১২০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করতে বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ১২০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

לא נמצאו הערות


News Card Generator