টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের সন্ত্রাসী ও ভূমিদস্যু আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও কবি মো. শাহজাহান আলী।
তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের শমসের ফকির ডিগ্রি কলেজে দীর্ঘদিন যাবত অধ্যাপক হিসেবে চাকুরীর করেন। বর্তমানে অবসর গ্রহণ করে নিজ বাড়িতেই অবস্থান করছেন।
গত শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বকশিয়া দাখিল মাদরাসা মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে ভূমিদস্যু, সন্ত্রাসী ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে জমি বেদখল করে নেওয়ার অভিযোগ করে লিখিত বক্তব্য পেশ করেন ভুক্তভোগী মো. শাহজাহান আলী।
তিনি বলেন, ভূমিদস্যু ও সন্ত্রাসী আতাউর রহমান ওরফে আতর আলী নিজ গ্রাম ছেড়ে ঘাটাইল সদরে বসবাস করে এবং সেখানে বসে বসে এলাকায় ভূমি দখল, মারামারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন। তিনি যাকে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, তার নামেই মামলা দেন। শুধু মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ শিক্ষক ও কবি শাজাহান আলী আরো বলেন, মামলাবাজ আতর আলী শুধু মামলাই দেন না, সুযোগ বুঝে হামলা চালায় অনেক পরিবারই তার হামলার শিকার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে অনেক পরিবারকে নি:স্ব করবে এবং অনেক হত্যা বা গুম করতে পারে।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0