তারাকান্দায় গাঁজাসহ মা-ছেলে আটক; রামপুরে মাদকবিরোধী তৎপরতার ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারাকান্দায় গাঁজাসহ মা-ছেলে আটক; রামপুরে মাদকবিরোধী তৎপরতার ঘোষণা..

Md Anisur Rahman avatar   
Md Anisur Rahman
তারাকান্দায় গাঁজাসহ মা-ছেলে আটক; রামপুরে মাদকবিরোধী তৎপরতার ঘোষণা..
তারাকান্দায় গাঁজাসহ মা-ছেলে আটক; রামপুরে মাদকবিরোধী তৎপরতার ঘোষণা..
ছবি: সংগৃহীত
তারাকান্দায় গাঁজাসহ মা-ছেলে আটক; রামপুরে মাদকবিরোধী তৎপরতার ঘোষণা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি | ৩ আগস্ট ২০২৬

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজার সংলগ্ন রাংসা নদীর পাড় এলাক..

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

 

আটক ব্যক্তিরা হলেন— আব্দুর রাজ্জাক (৩৪), পিতা: মৃত আব্দুল কুদ্দুস এবং জামিলা বেগম (৬০), স্বামী: মৃত আব্দুল কুদ্দুস।

 

তারাকান্দা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। তারা মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এ বিষয়ে এসআই লিটন চন্দ্র পাল বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর হবে।”

 

এদিকে, ঘটনার পর ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফেডারেশন, রামপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রামপুর ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। সংগঠনটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনসম্মত পথে মাদক ব্যবসা পরিহার করার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে।

 

সংগঠনটির নেতারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator